শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

মেহেরপুরে ৫ হাজার লিটার ডিজেল অবৈধ মজুদ, আটক এক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ জব্দ করেছে অবৈধ মজুত করা ৫ হাজার লিটার ডিজেল। এ সময় আটক করা হয় আবু সুফিয়ান (৪০) নামের এক ব্যক্তিকে।

৩১ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।

আটক আবু সুফিয়ান দক্ষিণ শালিকা গ্রামের সুরত আলীর ছেলে এবং ফারাবি ট্রেডার্সের স্বত্বাধিকারী।

জানা গেছে, তেল মজুতের গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামে অভিযান পরিচালনা করে মেহেরপুর সদর থানা পুলিশ। অভিযানে আবু সুফিয়ানের বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়, ২৭টি ব্যারেলে সংরক্ষিত প্রায় ৫ হাজার লিটার ডিজেল।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ধারণা করা হচ্ছে, আবু সুফিয়ান বেশি দামে বিক্রির উদ্দেশে ডিজেল মজুত করেছিলেন। তবে অভিযানের সময় তিনি জ্বালানি মজুতের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

উদ্ধারকৃত ডিজেল জব্দ করা এবং আটক আবু সুফিয়ানের বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগে পুলিশ নিয়মিত মামলা দায়ের করেছে। পাশাপাশি জ্বালানি তেলের অবৈধ মজুত ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।

উল্লেখ্য, এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে অবৈধভাবে মজুতের উদ্দেশে রাখা ৮০০ লিটার ডিজেল উদ্ধার এবং মজুতকারী মোয়াজ্জেম হোসেনকে আটক করে পুলিশ। 

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ