শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২৫ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র মুফতি আবু মাখলুন মুহাম্মদ বাবুনগরী সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১ এপ্রিল) দুপুরে আমিরের মোবাইলফোনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফোন করে সফরের তথ্য নিশ্চিত করেছেন।

ফোনালাপে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ এপ্রিল ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় এসে আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রসঙ্গত, এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী বিশেষভাবে হেফাজত আমিরকে দাওয়াত করেছিলেন। সেই অনুষ্ঠানে হেফাজত আমির উপস্থিতও ছিলেন। এছাড়াও ইফতার, ঈদসহ বিভিন্ন অনুষ্ঠানে হেফাজত আমিরকে বিশেষ দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ