শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ঢাকা ময়মনসিংহ রেলপথে দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানীয়া এলাকার বৃন্দাবন চন্দ্র দাসের মেয়ে মিতি রানী দাস (৩৯) ও মিতি রানীর ছেলে রুদ্র দাস (২)।

আরও পড়ুন: 
ঘরে বসেই আধুনিক সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখি শেখার সুযোগ
ছাত্র ভাইয়েরা! বছরের শুরুর নসিহতগুলো নিজের জীবনে বাস্তবায়ন করুন
‘লেখকের পাশাপাশি প্রকাশক মাওলানা যাইনুল আবিদীনও সফল হবেন’

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, রাজেন্দ্রপুর এলাকায় রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে মিতি রানী দাস ও তার ছেলে রুদ্র দাস। এসময় মিতি রানী দাস ঘটনাস্থলেই মারা যায়। তার ছেলে রুদ্র দাস গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিশু রুদ্র দাসকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে মা ছেলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে কিনা তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ