শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিলের দাবি খেলাফত আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বা গান শেখানোর শিক্ষক নিয়োগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরীর প্রস্তাবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, বাংলাদেশ ৯০% মুসলমানের দেশ। এদেশের বিদ্যালয় গুলোতে বেশিরভাগ মুসলিম পরিবারের সন্তানরা লেখাপড়া করে।

রাষ্ট্রীয় অর্থ খরচ করে বিদ্যালয়ে ইসলামবিরোধী গানের শিক্ষক নিয়োগ দেওয়া দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। অভিভাবকদের মতামত নিলে ৫ পারসেন্ট অভিভাবক গানের শিক্ষক নিয়োগের পক্ষে সমর্থন দিবে না। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের বিদ্যালয়ে বিজাতীয় সংস্কৃতি ও সংগীত শিক্ষা দেওয়া মুসলিম উম্মাহর ওপর জুলুম ও ধর্মীয় অবমাননার শামিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে ধর্মীয় অনুভূতির সাথে সাংঘর্ষিক। অবিলম্বে বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের গণবিরোধী প্রস্তাব বাতিল করে কোরআন হাদিসের শিক্ষা দিতে ধর্মীয় আলেম শিক্ষক নিয়োগ দিতে হবে।

শনিবার ( ৪ এপ্রিল) মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচরে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ইসলামের দৃষ্টিতে গান বাদ্য ও বিধর্মীদের অনুসরণ অনুকরণ নিষিদ্ধ। তাই পহেলা বৈশাখ বা বর্ষবরণ উপলক্ষে তথাকথিত মঙ্গল শোভা যাত্রার মত হিন্দুয়ানি সংস্কৃতি মুসলিম দেশের সংস্কৃতি বা আচার-আচরণ বলে চাপিয়ে দেওয়া বরদাস্ত করা হবে না। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে ইসলামবিরোধী ও মুসলমানদের ধর্মীয় চেতনা পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। ভিনদেশী কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা শেখ আজিমুদ্দিন, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা কামরুল ইসলাম, মুফতি আবুল হাসান কাসেমী,জনাব আবুল হাসান শাহজাহান, মাওলানা রুহুল আমিন, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন, মুফতি আব্দুল বারী, এডভোকেট জয়নুল আবেদিন বকুল, মাওলানা ইলিয়াস মাদারীপুরী মাওলানা তৌহিদুজ্জামান ও জনাব আতিকুল ইসলাম প্রমুখ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ