শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দারুল মাআরিফের মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

চট্টগ্রামের শীর্ষ দীনি বিদ্যাপীঠ জামেয়া দারুল মাআরিফের মহাপরিচালক, আন্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান এবং বিশিষ্ট সাহিত্যিক আল্লামা ফুরকানুল্লাহ খলীল গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্য এবং মাদরাসা কর্তৃপক্ষ।

আল্লামা সুলতান যওক নদভী রহ.-এর ইন্তেকালের পর গত বছর দারুল মাআরিফের মহাপরিচালক নিযুক্ত হন আল্লামা ফুরকানুল্লাহ খলীল।

দারুল মাআরিফের সূচনালগ্ন থেকেই আল্লামা সুলতান যওক নদভীর সহযোগী হিসেবে কাজ করেন আল্লামা ফুরকানুল্লাহ খলীল। তিনি বিখ্যাত আরবি ও বাংলা সাহিত্যিক। বাজারে তাঁর বেশ কিছু বই রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি লেখালেখির জন্য পরিচিতি। তাঁর হাতেগড়া ছাত্ররাও দেশে-বিদেশে দীনের ব্যাপক খেদমত আঞ্জাম দিচ্ছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ