শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় কাঙ্ক্ষিত রায়ের আশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার কাঙ্ক্ষিত রায়ের প্রত্যাশা রয়েছে এবং অকাট্য প্রমাণও আছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ। যার নির্মম হত্যাকাণ্ডের চিত্র গোটা বিশ্ব দেখেছিল। জাতিসংঘের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে। এ মামলার রায় ঘোষণা হবে আগামী ৯ এপ্রিল। 

তিনি আরও বলেন, এ মামলার তদন্তে সন্দেহাতীতভাবে অকাট্য প্রমাণ পেয়েছি আমরা। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে বলে আমাদের বিশ্বাস। এবং কাঙ্ক্ষিত রায় পাবো বলে আমরা আশা করি। কেননা মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি।

এ মামলায় ৩০ আসামি করায় দুর্বল হয়েছে কিনা, এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, এমন কোনো কারণ দেখি না। কারণ আসামি বেশি হলে মামলা দুর্বল হবে, কম হলে শক্ত হবে এরকম কোনো বিষয় নেই। কেননা যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তারা বিচারের সম্মুখীন হবেন।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ মোট আসামি ৩০ জন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন ছয়জন। তারা হলেন, এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ