শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২৫ বছরের মুয়াজ্জিনকে বিদায়ী সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দীর্ঘ ২৫ বছর ধরে পটুয়াখালীর মুসলিম পাড়া জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন আইয়ুব আলী মৃধা। তিনি অসুস্থ হয়ে পড়ায় এবার তাকে মুসল্লিরা আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়ে বিদায় দিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় এলাকাবাসী ও মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ বছরেরও বেশি সময় ধরে মসজিদে খেদমত করেছেন আইয়ুব আলী। ২০০১ সালে তিনি যোগদানের সময় মসজিদের অবকাঠামো ছিল বেশ জরাজীর্ণ। সময়ের পরিক্রমায় মসজিদটির ব্যাপক উন্নয়ন হয়। বর্তমানে এটি পটুয়াখালীর একটি পরিচিত মসজিদে পরিণত হয়েছে। এ দীর্ঘ সময়ে নিয়মিত আজান দেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মুসল্লিদের জন্য নামাজের পরিবেশ নিশ্চিত করা এবং ওজুখানা দেখভালসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন আইয়ুব আলী।

সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। শুক্রবার জুমার নামাজের খুতবার আগে শেষবারের মতো আজান দেওয়ার মধ্য দিয়ে তার দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটে।

এসময় মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে নগদ দুই লাখ টাকা দেওয়া হয়। পাশাপাশি জায়নামাজ, তাসবিহ, টুপি, পায়জামাসহ প্রয়োজনীয় বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

বিদায়ী বক্তব্যে আইয়ুব আলী মৃর্ধা বলেন, ‘আমি দীর্ঘদিন এ মসজিদের খেদমতে ছিলাম। আমার কথাবার্তা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন। এ মসজিদ ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। তবে অসুস্থতার কারণে বিদায় নিতে হচ্ছে। কমিটি যে অর্থ সহায়তা দিয়েছে, তা দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে আমার হজে যাওয়ার ইচ্ছা আছে।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ