শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন, ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে যখন একবেলা পেট ভরে খাওয়া দুষ্কর, তখন টাঙ্গাইলে মাত্র ৫ টাকার বিনিময়ে কয়েকশ নিম্নআয়ের মানুষের মুখে দুপুরের খাবার তুলে দিয়েছে ‘সর্বদা নির্ভীক ফাউন্ডেশন’।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজ শেষে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। ৫ টাকায় পেট ভরে মুরগির মাংস ও খিচুড়ি খেতে পেরে খুশি দিনমজুর ও ছিন্নমূল মানুষ।

আয়োজকরা জানান, দুপুর আড়াইটা থেকে খাবারের জন্য পাঁচ টাকার টোকন সংগ্রহ করে অপেক্ষা করতে থাকেন সুবিধাবঞ্চিত শিশু, রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষজন। মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেট ভরে মিক্স খিচুড়ি মুরগির মাংস খান তারা। এসময় প্রায় সাড়ে ৩শ’ মানুষকে খাবার বিতরণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, ৫ টাকায় দুপুরের খাবার জন্য প্রথমে টোকেন সংগ্রহ করছেন নিম্ন আয়ের মানুষজন। এছাড়া মধ্যবৃত্তদেরও খাবার সংগ্রহ করতে দেখা যায়। তবে বেশির ভাগ মানুষ রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক ও ছিন্নমূল। তারা সুশৃঙ্খলভাবে খাবার সংগ্রহ করছেন।

খাবার নিতে আসা রিকশা চালক মো. রাসেল বলেন, রিকশা চালিয়ে আমরা দুপুরে ঠিক মতো খেতে পারি না। মাত্র ৫ টাকায় খাবার সংগ্রহ করলাম। এতো কম টাকায় এর আগে কখনোই খাবার পায়নি।

৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি, নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন

আরেক রিকশা চালক সামিউল বলেন, রিকশা চালিয়ে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর। অনেক সময় দুপুরে আমরা না খেয়ে থাকি। মাত্র ৫ টাকার বিনিময়ে রান্না করা খাবার পেয়ে আমরা খুশি।

আয়োজকরা জানায়, প্রতিমাসের দ্বিতীয় কিংবা তৃতীয় শুক্রবারের তারা ৫টার বিনিময়ে দুপুরের খাবার বিতরণ করেন। সংগঠনের বেশির ভাগই শিক্ষার্থী। প্রায় দেড় বছর ধরে তারা এ কার্যক্রম করছেন।

সংগঠনের সভাপতি শাহিন সরকার বলেন, এ খাবারকে কেউ যেন ফ্রি খাবার বা ভিক্ষাবৃত্তি মনে না করেন সেজন্য ৫ টাকা করে নেওয়া হয়। নিজ অর্থায়নেই আমরা নিম্ন আয়ের মানুষের মধ্যে খাবার বিতরণ করছি। প্রতি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় শুক্রবারে এ খাবার বিতরণ করা হয়ে থাকে। হতদরিদ্র মানুষদের খাবার আয়োজন করতে পেরে আমাদের খুব ভালো লাগে।

তিনি বলেন, যে কেউ আমাদের এ কাজে সহযোগিতা করতে পারে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

খাবার বিতরণের সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দা তাসমো, সামিউল হাসান সাদি, সভাপতি শাহিন সরকার, সাধারণ সম্পাদক মারুফ শিকদার, আলোকিত জীবন ফাউন্ডেশনের ফাউন্ডার শাম্মী হুদা, লন্ডন প্রবাসী সংগ্রাম মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ