শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দেয়াল চাপা পড়ে মোহাম্মদ ইউসুফ (২৪) নামে এক বাংলাদেশি তরুণ প্রবাসী নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার একটি নবনির্মিত ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মাহতাবপুর গ্রামের মৃত বেচু মিয়ার ছেলে। মাত্র চার মাস আগে জীবিকার তাগিদে তিনি সৌদি আরব গিয়েছিলেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার মোহাম্মদ হাসিব জানান, ইউসুফ স্থানীয় এক সৌদি নাগরিকের নবনির্মিত বাড়িতে ইলেকট্রিক্যাল কাজের জন্য দেয়াল ভাঙছিলেন। এ সময় হঠাৎ পুরো দেয়ালটি তার ওপর ধসে পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতের প্রতিবেশী মানিক হোসাইন জানান, ইউসুফ শৈশবেই বাবা-মাকে হারিয়েছেন। তার এক বছর বয়সী একটি কন্যাসন্তান ও স্ত্রী রয়েছে। মাত্র কয়েক মাস আগে বিদেশ গিয়ে এভাবে প্রাণ হারানোয় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বর্তমানে ইউসুফের লাশ দাম্মাম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে দ্রুততম সময়ের মধ্যে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ