বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭


মালিবাগে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০।

রোববার (১৯ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে রেলগেট কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। 

ঘটনার পর দ্রুত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আরিফ জানান, মালিবাগ রেলগেট এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেট কাঁচাবাজার এলাকায় রেললাইন পার হতে গিয়ে ওই ব্যক্তি দুর্ঘটনার কবলে পড়েন। রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকার বিষয়টি অনেকেই লক্ষ্য করে তাকে ইশারা ও জানানোর চেষ্টা করলেও তার নজরে পড়েনি।

ঘটনাস্থলের একাধিক ব্যক্তি জানান, রেললাইনে দাঁড়িয়ে থাকলে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি রেল লাইনের বাইরে ছিটকে পড়েন এবং মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। বিশেষ করে তার মাথায় ব্যাপকভাবে আঘাত লাগে। তবে ট্রেনে কাটা না পড়ায় বেঁচে যাওয়ার আশা করছিলেন অনেকে।

এদিকে পরিচয় শনাক্ত না হলেও প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন, ওই ব্যক্তি মালিবাগ রেলগেট কাঁচাবাজার এলাকায় বসবাস করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ