বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭


দেশের ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আগামী ২৪ ঘণ্টার ভেতর দেশের ৫ বিভাগে  বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তেও পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং কিছু এলাকায় তা বিস্তার লাভ করতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৪৯ মিলিমিটার।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ