মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

চাঁদপুরের নেতার মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চাঁদপুর জেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।

সোমবার (১৮ মে) শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, মাওলানা শফিকুল ইসলাম ছাত্রজীবন থেকেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে যুক্ত ছিলেন এবং সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে গেছেন। তিনি সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ জেলা কমিটিতে দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মহাসচিব আরও বলেন, মরহুম ছিলেন সংগঠনের একজন নিবেদিতপ্রাণ কর্মী। দ্বীন প্রতিষ্ঠার প্রতি তাঁর আন্তরিকতা আল্লাহ তায়ালা কবুল করুন—এমন দোয়া করেন তিনি।

পেশাগত জীবনে মাওলানা শফিকুল ইসলাম চাঁদপুর সদরের রঘুনাথপুর এলাকার আশারা মোবাশশারা মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি চাঁদপুর বাজারের ইসলামিয়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের জান্নাতে উচ্চ মাকাম কামনা করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ