মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

ময়মনসিংহ সিটির কুরআন ও হাম-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে এবং ‘ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র সহযোগিতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত বৃহৎ পরিসরের ‘হিফজুল কোরআন, কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে নগরীর ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বিকেলে অনুষ্ঠিত হবে ‍পুরস্কার বিতরণী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহের বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রহমান হাফিজ্জী, মাওলানা এমদাদুল হক, মাওলানা আব্দুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আবুল কালাম আজাদ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মুহাদ্দিস ও লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। আরও উপস্থিত থাকবেন সিনিয়র সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ ও জহির উদ্দিন বাবর।

কেরাত পাঠ করবেন ক্বারী এ কে এম ফিরোজ ও ক্বারী জহিরুল ইসলাম। নাশিদ পরিবেশনায় থাকবেন তাওহীদ জামিল ও তাহসীনুল ইসলাম।

দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিভাবানদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার মাদরাসা শিক্ষার্থীদের ইসলামি জ্ঞান, কোরআন তেলাওয়াতের দক্ষতা এবং নাশিদ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই প্রথমবারের মতো অনুষ্ঠিত বৃহৎ পরিসরের প্রতিযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে অনুষ্ঠিত হবে এবং নতুন প্রজন্মকে ইসলামি শিক্ষায় অনুপ্রাণিত করবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ