মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে) অনুষ্ঠিত এ আয়োজনে সরকারি অনুদান ও স্বীকৃতি থেকে বঞ্চিত ১২ জন শহীদ পরিবার ও আহত ব্যক্তির মধ্যে মোট সাত লক্ষাধিক টাকার অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের উদ্যোগে এবং এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ত্যাগ ও কুরবানীর মাধ্যমে দেশ একটি ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে।

মাওলানা মামুনুল হক বলেন, জাতি হিসেবে শহীদ পরিবার ও আহতদের যে সম্মান, মর্যাদা ও সহায়তা দেওয়া প্রয়োজন ছিল, তা আমরা যথাযথভাবে করতে পারিনি। রাষ্ট্রও তার দায়িত্ব পুরোপুরি পালন করতে পারেনি। তাই আমাদের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন।

এছাড়াও উপস্থিত ছিলেন তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা জাকির হোসেন এবং আকিফ আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোই তাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ