সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বজ্রপাতে নারীসহ মৃত্যু ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঝিনাইদহে পৃথক স্থানে বজ্রপাতে আন্না খাতুন (৪৫) ও আসাদুল ইসলাম (৪০) নামের দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) বিকাল ৬টার দিকে শৈলকুপা উপজেলার দামুকদিয়া ও সদর উপজেলার মায়াধরপুর গ্রামে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। এদিকে একই সময় বজ্রপাতে সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর, দোগাছি ও শৈলকুপার লাঙ্গলবাঁধ এলাকায় বজ্রপাতে নারীসহ আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মৃতরা হলেন—শৈলকুপার উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন (৪৫)। অপরজন আনিসুর রহমান (৪০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ধান কাটা শ্রমিক হিসেবে ঝিনাইদহে কাজ করতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে বৃষ্টি ও ঝড় শুরু হলে গৃহবধূ আন্না খাতুন আম কুড়ানোর জন্য বাড়ির বাইরে বের হয়। হঠাৎ তীব্র বজ্রপাত শুরু হলে বাড়ির পাশে বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

অন্যদিকে সদর উপজেলার মায়াধরপুর গ্রামের মাঠে ধান কাটা ও বাঁধার কাজ করছিলেন কৃষকরা। এসময় বজ্রপাতে দুইব্যক্তি আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক কৃষি শ্রমিক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর কৃষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, বিকালে ঝড়-বৃষ্টি মধ্যেই গৃহবধূ আন্না খাতুন আম কুড়ানোর জন্য বাড়ির বাইরে বের হয়ে বজ্রাঘাতে মারা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়ির পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। তিনি ধানকাটার শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন। হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ