মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

সাভারের প্রবীণ আলেম যোগ দিলেন জমিয়তে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সাভারের প্রবীণ আলেম ও শিক্ষাবিদ মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেছেন। সোমবার (১৮ মে) সকালে সাভারের জামিয়া দারুল আমান মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার নিকট সদস্য ফরম পূরণ করে জমিয়তে যোগ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জামিয়া দারুল আমান সাভারের মুহতামিম ও জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসান বিন নূরী।

এদিন সকাল ৮টায় জামিয়া দারুল আমান সাভার মিলনায়তনে “দারুল উলুম দেওবন্দের ইতিহাস, ঐতিহ্য ও অবদান এবং আকাবিরে দেওবন্দের চিন্তাভাবনা” শীর্ষক দেওবন্দ কনফারেন্স অনুষ্ঠিত হয়। সম্মেলনের একপর্যায়ে মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে জমিয়তের সদস্যপদ গ্রহণ করেন।

উল্লেখ্য, মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী হেফাজতে ইসলাম বাংলাদেশ সাভার উপজেলার সাবেক সভাপতি, ইত্তেহাদুল ওলামা সাভার উপজেলার সাবেক সভাপতি, জামিয়া আরাবিয়া রাজাসন দারুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস ও মুহতামিম এবং খেলাফত মজলিস সাভার উপজেলার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, ঢাকা জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান বিন নূরী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মারজানুল বারী সিরাজী এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি কাউসার আহমাদ প্রমুখ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ