মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

‘হামে আক্রান্ত শিশুদের মৃত্যু জাতির জন্য গভীর উদ্বেগজনক’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের মাসিক নির্বাহী বৈঠক সোমবার (১৮ মে) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

বক্তব্য প্রদানকালে মাওলানা জালালুদ্দীন আহমদ দেশে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বৃদ্ধি এবং এ রোগে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শিশুদের জীবন রক্ষায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, টিকাদান কার্যক্রম আরও জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, অবহেলা ও সমন্বয়হীনতার কারণে শিশু মৃত্যুর ঘটনা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, রাজধানী ঢাকা দেশের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তাই বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরকে সাংগঠনিক শক্তি, জনসম্পৃক্ততা ও দাওয়াতি কার্যক্রমের দিক থেকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর ইউনিট হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি মহানগরীর প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম, প্রশিক্ষণ, দাওয়াতি কাজ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা রুহুল আমিন, মাওলানা কাসেম মিয়াজী, মাওলানা শামসুল আলম ও মাওলানা আব্দুল কাদের সিরাজী; সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ ও মাওলানা আব্দুল্লাহ নাটোরী; প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনির হোসেন সিরাজী; প্রচার সম্পাদক নুর মুহাম্মাদ; অফিস সম্পাদক এইচ এম খোকন; বায়তুল মাল সম্পাদক মাওলানা মো. সাইফুল্লাহ; সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ কাসেমী; সহকারী প্রচার সম্পাদক মাওলানা জারীর আহমাদ এবং নির্বাহী সদস্য মাওলানা নাঈমুল হক আজিজ, মাওলানা ওবায়দুল্লাহ বিন আব্দুল হাই, মাওলানা গাজী মাসুদুর রহমান ও মাওলানা শফিকুল ইসলাম গাজীপুরী।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ