মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির ঘটনার পর পাল্টা প্রতিক্রিয়া জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ঘটনার বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এলাকার সোনারহাট সীমান্তে বিএসএফের পক্ষ থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর পরপরই বিজিবি দ্রুত ও কৌশলগতভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায়।

বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করা হয়েছে

বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

বাহিনীটি জানায়, সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম বা সন্দেহজনক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ