মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বালুভর্তি ট্রলি উল্টে চালকের সহকারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বালুভর্তি মাহিন্দ্রা ট্রাক্টর উল্টে আনোয়ার হোসেন (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের ধারাগছ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আনোয়ার হোসেন উপজেলার ডাহুক গুচ্ছগ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে। তিনি মাহিন্দ্রা ট্রাক্টরের চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকা থেকে ধারাগছ গ্রামের একটি বাড়িতে বালু নিয়ে যাচ্ছিল মাহিন্দ্রা ট্রাক্টরটি। বিকেলে ধারাগছ এলাকায় একটি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বালুভর্তি ট্রলিটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আনোয়ার। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ