মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

বিএনপিসহ ২৩ দলের কাছে নির্বাচনি ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

১৩ জুনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে বিএনপি, এনসিপিসহ ২৩টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৯ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনি ব্যয়ের হিসাব যেসব দল জমা দেয়নি, তাদেরকে ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছিল। এর মধ্যে ২৭টি দল ব্যয়ের হিসাব জমা দিয়েছে, আর ২৩টি দল এখনো জমা দেয়নি। তাদেরকে ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

ইসি থেকে জানানো হয়েছিল, ২৫টি দল হিসাব জমা দিয়েছে। এখন ২৭টি দল হিসাব দিয়েছে— এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শেষ দিনে আরো দুইটি দল একেবারে শেষ সময়ে হিসাব জমা দেয়। ওই নথিগুলো শাখায় দেরিতে পৌঁছানোর কারণে প্রাথমিকভাবে ২৫টি দল হিসেবে প্রতিবেদন তৈরি করা হয়েছিল। পরবর্তীতে ওই দুই দলের হিসাব পাওয়ায় এখন ২৭টি রাজনৈতিক দল ব্যয়ের হিসাব জমা দিয়েছে বলে গণ্য হচ্ছে।

ইসি সূত্র জানায়, আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলগুলোকে নির্বাচনি ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। গত ১৩ মে’র মধ্যে ২৭টি দল জমা দিয়েছে। বিএনপি, এনসিপিসহ ২৩টি দল এখনো জমা না দেওয়ায় তাদের ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

যে দলগুলোকে চিঠি দিয়েছে ইসি— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণফ্রন্ট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ