মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

বিস্ফোরক ফুরিয়ে যাওয়ায় মধ্যপাড়া খনির পাথর উত্তোলন বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দিনাজপুরের মধ্যপাড়া খনির পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ভূগর্ভ থেকে পাথর উত্তোলনে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন খনির মহাব্যবস্থাপক (প্রশাসন ও সেবা) সৈয়দ রফিজুল ইসলাম। 

তিনি বলেন, আমদানি করা বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) মজুত শেষ হয়ে যাওয়ায় পাথর উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে বিস্ফোরক খনিতে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। উৎপাদন বন্ধ থাকলেও খনির রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং পাথর সংকটে কোনো প্রভাব পড়বে না।

জানা গেছে, বিস্ফোরক সরবরাহে ব্যর্থতার কারণে এর আগেও একাধিকবার এ খনির উত্তোলন কার্যক্রম বন্ধ হয়েছে। ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালে ৭ দিন পাথর তোলা বন্ধ ছিল। সাম্প্রতিক সময়ে ২০২২ ও ২০২৫ সালেও একই কারণে উত্তোলন বন্ধ থেকেছে।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২৫ মে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে তিনটি শিফটে প্রায় সাড়ে ৭০০ শ্রমিক কাজ করছেন। ২০২১ সালের সেপ্টেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে ৬ বছরের নতুন চুক্তি করে কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ