মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

ময়মনসিংহে কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতায় পুরস্কৃত ৮১ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

পবিত্র কুরআনের সুমধুর তেলাওয়াত আর হামদ-নাতের সুরে মুখরিত ময়মনসিংহের টাউন হল মিলনায়তন। অপসংস্কৃতির ভিড়ে সুস্থ সংস্কৃতির বিকাশ ও প্রতিভা অন্বেষণে বসেছিল কওমি মাদরাসা শিক্ষার্থীদের এই মিলনমেলা।

মঙ্গলবার (১৯ মে) ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে প্রথমবারের মতো এই হিফজুল কুরআন, কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় অংশ নেয় নগরীর বিভিন্ন মাদরাসার ১ হাজার ৪৯ জন শিক্ষার্থী। কয়েক ধাপের বাছাই শেষে মঙ্গলবার দিনভর অনুষ্ঠিত হয় এর চূড়ান্ত পর্ব। এতে সহযোগিতায় ছিল আলেম-উলামাদের সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

No description available.

কুরআনের সুর, হামদ-নাতের আবেগ আর সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগিতায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। দিনভর প্রতিযোগিতা শেষে রাতে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

প্রশাসক বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা বাড়ানো এবং শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে সেজন্যই শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতেই এই প্রয়াস। যা অব্যাহত থাকবে আগামীতেও।

No description available.

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা এমদাদুল হক, মাওলানা দেলোয়ার হোসাইন, সিটি করপোরেশনের প্রধান ক্রয় কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম প্রমুখ।

No description available.

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট মুহাদ্দিস ও লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ ও জহির উদ্দিন বাবর।

কেরাত পাঠ করেন ক্বারী এ কে এম ফিরোজ ও ক্বারী জহিরুল ইসলাম। নাশিদ পরিবেশন করেন তাওহীদ জামিল ও তাহসীনুল ইসলাম।

পরে ৮টি ক্যাটাগরিতে মোট ৮১ জনকে সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ