সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন

বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বন্দর নগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে মুফতী গোলাম রহমান প্রতিষ্ঠিত মারকাযুল উলূম খুলনায় এক জরুরি সভা সোমবার (১৩ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি জাতীয় ইমাম পরিষদ এর সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, বন্যাকবলিত এলাকার অসহায় মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। মানবিক ও ইসলামী দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের কর্তব্য। তাই দ্রুত ত্রাণ সংগ্রহ ও বন্যার্তদের মাঝে তা পৌঁছে দিতে সংগঠনের সকল স্তরের নেতাকর্মী, ইমাম, খতিব এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা বলেন, দুর্যোগের এই সময়ে রাজনৈতিক বা ব্যক্তিগত বিভেদ ভুলে মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশবাসীর প্রতি বন্যার্ত মানুষের জন্য দোয়া এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানান তারা।

উক্ত সভায় সিদ্ধান্ত হয় খুলনা মহানগর ও জেলার বিভিন্ন মসজিদ এবং সংগঠনের মাধ্যমে নগদ অর্থ, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, শিশু খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে তা বন্যাকবলিত এলাকায় পাঠানো হবে। একই সঙ্গে একটি সমন্বয় কমিটি গঠন করে দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগও নেওয়া হয়।

পরিষদের খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী রকিব উদ্দিনের সঞ্চালনায় উক্ত সভায় আরও বক্তব্য রাখেন মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী ইব্রাহিম খলীল, মুফতী আবদুল্লাহ রাশেদ, মুফতী আবদুল্লাহ মুখতার, মুফতী হুমায়ূন কবীর, মাওলানা এখলাসুর রহমান, মুফতী রিজওয়ানুল কারীম, মুফতী নাজিমুদ্দিন, মুফতী মামুনুর রশীদ, মুফতী নাজমুস সাকিব, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা বাইজিদ হুসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও মহানগর পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ