মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কাতারের সাবেক আমির এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সম্মানিত পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানাতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সোমবার (১৪ জুলাই) ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে যান এবং সেখানে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি আল্লামা মামুনুল হককে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি কাতারের রাজপরিবার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের সমবেদনা গ্রহণ করেন।

শোকবার্তায় আল্লামা মামুনুল হক মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির রূহের মাগফিরাত কামনা করেন। তিনি মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করেন।

একই সঙ্গে তিনি কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, শোকসন্তপ্ত রাজপরিবার, কাতার সরকার এবং দেশটির সর্বস্তরের জনগণের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

মাওলানা মামুনুল হক বলেন, মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি মুসলিম বিশ্বের একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন। তাঁর ইন্তিকালে কাতার যেমন একজন অভিভাবককে হারিয়েছে, তেমনি মুসলিম উম্মাহও একজন গুরুত্বপূর্ণ নেতৃত্বের ব্যক্তিত্বকে হারিয়েছে। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।

আওয়ার ইসলাম/জেএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ