মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে সংরক্ষিত শোকবইয়ে সই করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর পক্ষ থেকে শোকবইয়ে স্বাক্ষর করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। এ সময় দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গোলাম মসিহ উপস্থিত ছিলেন।

শোকবার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির রূহের মাগফেরাত কামনা করা হয় এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করা হয়।

একই সঙ্গে কাতারের শোকসন্তপ্ত রাজপরিবার, সরকার ও সর্বস্তরের জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করা হয়। বিশেষভাবে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো. রাজন সিকদারও উপস্থিত ছিলেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ