মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব ভিসার মেয়াদ অতিক্রম করে দেশটিতে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উমরাহযাত্রীসহ যেকোনো ধরনের ভিসাধারী নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং পরবর্তীতে নিজ দেশে ফেরত (ডিপোর্ট) পাঠানোর শাস্তির মুখোমুখি হতে পারেন।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভিসার শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করা প্রত্যেক ভিসাধারীর জন্য বাধ্যতামূলক। কেউ এ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষ সাধারণ জনগণকে ভিসা-সংক্রান্ত আইন লঙ্ঘনের ঘটনা জানাতে আহ্বান জানিয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থানকারীরা ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে অবস্থানকারীরা ৯৯৯ নম্বরে ফোন করে এ ধরনের তথ্য জানাতে পারবেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং হজ ও উমরাহ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অভিবাসন ও ভিসা-সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তাই সব ভিসাধারীকে নির্ধারিত সময়ের মধ্যেই সৌদি আরব ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ