মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্রুত পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে দলটি বলেছে, দুর্যোগের সময় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকের নৈতিক ও মানবিক দায়িত্ব।

বুধবার (১৫ জুলাই) খেলাফত মজলিসের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর প্রত্যন্ত বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় এ আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. খুরশিদ আলম, কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি শিহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার, নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য সাকিব মাহমুদ রুমি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভায় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকের কর্তব্য। আমরা খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী দুর্গত ভাই-বোনদের হাতে সামান্য উপহার তুলে দিচ্ছি।

তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারকে দ্রুত ও কার্যকর পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করতে হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

খেলাফত মজলিসের নেতারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দলটির মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ