মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

উত্তরায় বাসচাপায় ২ সাংবাদিক নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
নিহত শাকিব ও রাজু। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী—ঢাকার উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম রাজু নামে দুই সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসিম উদ্দিন বিআরটি উড়াল সড়কের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শাকিবুল ইসলাম শাকিব  দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার। তিনি, ভোলার দৌলতখান উপজেলার কলেজ রোডের মৃত নুর ইসলামের ছেলে। আর রবিউল ইসলাম রাজু—দৈনিক প্রাণের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার। তিনি, গোপালগঞ্জ জেলা সদরের নিজড়া মধ্যপাড়া গ্রামের শিহাব উদ্দিন মোল্লার ছেলে। শাকিব উত্তরখানের মাজার এবং রাজু উত্তরার আব্দুল্লাহপুরে থাকতেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

দুর্ঘটনার বিবরণ দিয়ে প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে পাঠানো রিকশাচালক মো. সাগর ওরফে সুখেল বলেন, ‘একটি লাল রঙের বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত ছুটে যায়। রাস্তার ডান পাশে জায়গা থাকার পরও বাসটি পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। সম্ভবত, বাসটি ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচল করে।’

সাগর বলেন, ‘তাদের উদ্ধার করে প্রথমে উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক মারা গেছেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘাতক চালক ও গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।’

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি খালিদ মনসুর।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ