মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার ৭টি ইসলামি দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চট্টগ্রাম ফটিকছড়ি জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ৭ দলের নেতৃবৃন্দ আগামীতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন।

হেফাজত আমিরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী; নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর); মাওলানা সালাউদ্দিন নানুপুরী; মুফতি জসিম উদ্দিন; মাওলানা সাজিদুর রহমান; মাওলানা আব্দুল আওয়াল; মাওলানা মাহফুজুল হক; মাওলানা মহিউদ্দিন রাব্বানী; মাওলানা আইয়ুব বাবুনগরী; জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক; সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী; বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক; বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী; ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের; খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী; খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন; ইসলামি আন্দোলনের মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আলী ওসমান; মাওলানা আহমদ আলী কাসেমী; মাওলানা আজিজুল হক ইসলামাবাদী; মুফতি সাখাওয়াত হোসেন রাজি; মাওলানা মুসা বিন ইজহার; মাওলানা মুজিবুর রহমান হামিদী; মাওলানা মীর ইদ্রিস; মাওলানা মুখলিসুর রহমান কাসেমী; মাওলানা আতাউল্লাহ আমীন; মুফতি বশিরুল্লাহ; মাওলানা রেজাউল করিম আবরার; মাওলানা মোস্তফা কামাল জিহাদী; মাওলানা ইমরান সিকদার; মাওলানা ফারুক আহমদ ভুঁইয়া; আলহাজ্ব জান্নাতুল ইসলাম প্রমুখ।

সভায় সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন উপজেলার বহু পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও উল্লিখিত হয়েছে।

আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজত জেলা-উপজেলা শাখার পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ ও দুর্গত মানুষের সহযোগিতা এবং পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ