মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিতে তৃণমূলকে তাগিদ আমিরে মজলিসের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক বলেছেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ইসলামী রাজনীতিকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা এবং গণমুখী উদ্যোগ জোরদার করতে হবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামী আদর্শের মানবিক চেতনার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলদের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামে দলের কার্যালয়ে আয়োজিত এ সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ়করণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আমিরে মজলিস।

তিনি বলেন, জনগণের কাছে ইসলামী রাজনীতির গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আরও বাড়াতে হলে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হবে। নিয়মিত জনসংযোগ, সামাজিক ও মানবিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনিরসহ জেলা ও মহানগরের দায়িত্বশীল নেতারা।

প্রসঙ্গত, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে মাওলানা মামুনুল হক বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় যান। সেখান থেকে ফেরার পথে তিনি হাটহাজারী উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ