মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আইন ও সমাজকল্যাণ সম্পাদক এবং ফেনী সাহিত্য ফোরামের সভাপতি বিশিষ্ট লেখক, গবেষক, সম্পাদক ও সংগঠক মাওলানা কাজী সিকান্দারের কবর জিয়ারত করেছেন তার কয়েকজন লেখক বন্ধু ও সহযোদ্ধা। এ সময় তারা মরহুম লেখকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ফেনী সদর উপজেলার ফাজিলপুরে অবস্থিত লেখকের মাকবারায় হাজির হন লেখক কাফেলা। কাজী সিকান্দারের বড় ভাইকে সঙ্গে নিয়ে তারা কবর জিয়ারত করেন। এ সময় সেখানে শোকের আবহে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

লেখক কাফেলায় উপস্থিত ছিলেন বার্তা২৪ ডটকমের যুগ্ম সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, শীলন বাংলাদেশের চেয়ারম্যান মাসউদুল কাদির, আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, কুমিল্লার মাদরাসা পরিচালক ও রাজনীতিক মারুফুল আলম প্রমুখ। 

গত ২৪ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী এলাকায় ফেনী সাহিত্য ফোরামের আয়োজিত আনন্দ ভ্রমণে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান কাজী সিকান্দার। পরে তাকে সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাজী সিকান্দরের গ্রামের বাড়ি ফেনীতে। তিনি থাকতেন ঢাকার কামরাঙ্গীরচরে। সেখানে নিজ প্রতিষ্ঠিত মাদরাসা পরিচালনা ছাড়াও বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আলেম-লেখক কাজী সিকান্দার তাঁর জীবদ্দশায় গল্প, উপন্যাস, কবিতা, গবেষণা ও পাঠ্যবইসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ