মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ।

এ সময় দলটির নেতারা গণভোটের নির্বাচিত সংস্কার বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই দোয়া ও সমাবেশের আয়োজন করা হয়।

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিসের নেতারা বলেন, আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, জনগণ গণভোটের মাধ্যমে যে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সংসদে সংবিধান সংস্কার পরিষদ/কমিশন গঠন না করে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে সরকার। গণভোটের রায় উপেক্ষা করা হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মুস্তাফিজুর রহমান বলেন, শহীদদের যথাযথ মর্যাদা দিতে না পারলে জাতির ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। তিনি গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।

দোয়া ও বিক্ষোভ সমাবেশের সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা হক জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা ও নিহতদের পরিবারের জন্য ধৈর্য কামনা করেন।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব জনগণ মেনে নেবে না।

সমাবেশ শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ