মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামি সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ ও জনপ্রিয় সংগীতশিল্পী আবু সুফিয়ান ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রামের বাঁশখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছিলেন আবু সুফিয়ান। এ সময় পা পিছলে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মাথার একাংশে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়।

তাৎক্ষণিকভাবে তাকে বাঁশখালীর গুনাগরী আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আবু সুফিয়ানের ঘনিষ্ঠজন ও সহকর্মীরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য আন্তরিক দোয়া কামনা করেছেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আবু সুফিয়ান স্বেচ্ছাসেবীদের সঙ্গে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। সেই মানবিক উদ্যোগে অংশগ্রহণের সময়ই তিনি দুর্ঘটনার শিকার হন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ