বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

ঢাকায় কোথায় কখন ঈদের জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে একাধিক ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া হলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সময়গুলো হলো- সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত হবে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায়। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ।

রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ)–এ তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায়।

এছাড়া গুলশান সোসাইটি জামে মসজিদে সকাল ৮টায় এবং এরোপ্লেন জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে ঢাকা মহানগরীর শতাধিক ঈদগাহ ও দেড় হাজারের বেশি মসজিদেও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ