রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

খুলনা প্রতিনিধি—

পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক সংগঠন ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে খাসি কুরবানি করে গোশত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (শুক্রবার, ২৯ মে) পবিত্র ঈদুল আজহার ২য় দিন সংগঠনের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারে কুরবানির গোশত বিতরণ করা হয়। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা বিশেষভাবে এমন পরিবারের কাছে কুরবানির গোশত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, যারা অভাব-অনটনের মধ্যেও আত্মসম্মানের কারণে কারো কাছে সহযোগিতা চাইতে সংকোচ করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক মূল্যবোধ ও ব্যক্তিগত মর্যাদার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘স্বপ্ন বহুদূর’-এর সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুল মালেক সাহেবের পরামর্শক্রমে গোশত গ্রহণকারী ব্যক্তিদের কোনো ছবি প্রকাশ করা হয়নি। কারণ প্রতিটি মানুষের আত্মমর্যাদা রক্ষা করা একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব।

গোশত বিতরণ কাযক্রমে উপস্থিত ছিলেন ‘স্বপ্ন বহুদূর’-এর সামাজিক সংগঠনের সভাপতি মুহাম্মাদ সাব্বির আহমাদ, সহ-সভাপতি মুফতী ফয়সাল করিম, সাধারণ সম্পাদক নাহিয়ান রাসেল, প্রচার সম্পাদক আজহারুল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক বেলাল আহমেদ, নাজমুল ইসলামসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে আগ্রহীরা ‘স্বপ্ন বহুদূর’ সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। 

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ