রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নেদারল্যান্ডস রটারডামে একটি মসজিদে হামলা চালিয়েছে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা। এসময় মসজিদের দেয়াল ভাঙচুর, বিয়ার বোতল নিক্ষেপ এবং অশোভন আচরণে করে হামলাকারীরা। তবে এ ঘটনায় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। 

শুক্রবার (২৯ মে) দেশটির ইসলামিক ফাউন্ডেশন (আইএসএন) এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে আনুমানিক ১০টা ৪০ মিনিটের মেভলানা মসজিদে এই হামলার ঘটনা ঘটে। প্রায় ছয়জন হামলাকারীরা মসজিদের একটি মোজাইক দেয়াল নষ্ট করে। পাশাপাশি তারা ভবনটির দিকে বিয়ার বোতল ছুড়ে মারে এবং এর সামনের অংশে প্রস্রাব করে।

বিবৃতিতে বলা হয়েছে, মসজিদ কর্তৃপক্ষ বারবার পুলিশকে ফোন করলেও হামলাকারীরা এলাকা ছেড়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

আইএসএন-এর অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ কর্মকর্তারা এ ঘটনাকে এমন কোনও হুমকি হিসেবে দেখেননি, যাতে তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন ছিল।

মুসলিম ও মসজিদ লক্ষ্য করে হামলার সংখ্যা বৃদ্ধির কারণে মুসল্লিরা ক্রমবর্ধমানভাবে হুমকির সম্মুখীন হচ্ছেন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, পুলিশের মূল্যায়ন বোঝা কঠিন ছিল এবং ইবাদতকারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও সকল পরিস্থিতিতে নির্ভয়ে তাদের ধর্ম পালনের অধিকার রক্ষার গুরুত্বের ওপর জোর দেওয়া উচিত। হামলার পাশাপাশি পুলিশের সাড়া প্রদানে বিলম্ব গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আইএসএন আরও জানিয়েছে, তারা এই হামলার বিষয়ে একটি আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করেছে এবং ঘটনাটিকে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত হিসেবে বিবেচনা করার অনুরোধ জানিয়েছে।

সূত্র: আনাদোলু

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ