বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :

স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক (ক্লিনিক ও হাসপাতাল) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. নুরুল ইসলাম। এই পদে কর্মরত ছিলেন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদে পদায়ন করা হয়েছে। 

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সূত্রে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।

ডা. নুরুল ইসলাম এর আগে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) পদে কর্মরত ছিলেন। দীর্ঘ সময় ধরে প্রশাসনিক পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সংশ্লিষ্ট মহলে দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিতি রয়েছে নুরুল ইসলামের। স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ