মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যশোর প্রতিনিধি

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাস্তা ব্যবহার নিয়ে তার পরিবারের সঙ্গে একটি মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের দীর্ঘদিনের বিরোধের জেরে মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা দেয়। এ সময় গোলাম রসুল ফেসবুক লাইভে এসে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সবার সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যশোর শহরের নীলগঞ্জ এলাকায় গোলাম রসুলের বাসভবনের সামনে অবস্থিত আল মাদরাসাতুশ শারইয়াহ ও একটি মসজিদে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, সোমবার সংসদ সদস্যের মেয়ে অনন্যা কয়েকজন শিক্ষার্থীকে ভয়ভীতি দেখালে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশের মধ্যস্থতায় বিষয়টির আপাত মীমাংসা হয়।

তবে মঙ্গলবার সকালে গোলাম রসুল ও তাঁর মেয়ে আবার মাদরাসায় গেলে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে নতুন করে বাকবিতণ্ডা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় অনন্যার সঙ্গে কয়েকজনের হাতাহাতির ঘটনা ঘটে এবং রেক্সোনা নামে এক নারী আহত হন। পরে নাসির উদ্দিন নামে এক অভিভাবকের সঙ্গেও তার বাগ্‌বিতণ্ডা হয়। এসব ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীদের অভিযোগ, মাদরাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ লোকজন সংসদ সদস্যের বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে গোলাম রসুল ও তার পরিবারের সদস্যরা বাড়ির মূল ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, বাড়ির সামনের একটি মাদরাসাকে কেন্দ্র করে গতকালের বিরোধের ধারাবাহিকতায় মঙ্গলবার আবারও সংঘাতের সৃষ্টি হয়। এরপর এলাকাবাসী বিচার দাবিতে বাড়িটিতে হামলা ও ভাঙচুর চালায়। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং সংসদ সদস্য ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেছে।

ঘটনার পর ফেসবুক লাইভে গোলাম রসুল বলেন, মাদরাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তার দাবি, রাস্তার জমি তাদের অর্থে কেনা এবং সেটি সব সময় চলাচলের উপযোগী রাখা প্রয়োজন। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতির জন্য আমি মর্মাহত। এই ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই।

লাইভে তিনি আরও দাবি করেন, তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন এবং ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছে। পাশাপাশি তিনি নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করে বলেন, আমি ভীত ও সন্ত্রস্ত। বাড়িতে আগুন দেওয়ার আশঙ্কা রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ