শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :

বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দারুল উলূম হাটহাজারীর তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-মুঈন ত্রাণ তহবিল’-এর উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের রামু উপজেলার অসহায় মানুষের মাঝে পঞ্চম দফায় নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

রামু উপজেলার কাউয়ারখোপ এলাকার মাদরাসা ইসলামিয়া তাজবীদুল কুরআন, হিফযখানা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রায় ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ সহায়তা তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, স্থানীয় আলেম-উলামা ও মাদরাসা কর্তৃপক্ষের সহযোগিতায় প্রস্তুতকৃত তালিকার ভিত্তিতে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এ সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তা বিতরণে স্বচ্ছতা, শৃঙ্খলা এবং প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দারুল উলূম হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি জসীমুদ্দীন, মাওলানা মুফতি হুমায়ুন কবীর, মাওলানা মুফতি ফরীদুল হক, মাওলানা মুনির আহমদ, মাওলানা হাফেজ মুঈনুদ্দীন, মাওলানা শফিউল আলমসহ ‘আল-মুঈন ত্রাণ তহবিল’-এর প্রতিনিধিরা।

সহায়তা গ্রহণকারী পরিবারগুলোর সদস্যরা দারুল উলূম হাটহাজারী, ‘আল-মুঈন ত্রাণ তহবিল’-এর দাতা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে প্রাপ্ত এ সহায়তা তাদের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যা শুরুর পর থেকেই ‘আল-মুঈন ত্রাণ তহবিল’ ধারাবাহিকভাবে দুর্গত মানুষের পাশে রয়েছে। ইতোমধ্যে একাধিক পর্যায়ে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দেশ-বিদেশের দাতাদের সহযোগিতায় এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ