শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইতালির দক্ষিণাঞ্চলীয় নেপলস শহরের কাছে কামপি ফ্লেগ্রেই এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার একটি মাঝারি মানের ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের ফলে বিদ্যুৎ বিভ্রাট, ট্রেন ও মেট্রো চলাচল ব্যাহত হওয়া ছাড়াও কিছু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি জানান, প্রায় ৩ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। সতর্কতা হিসেবে স্থানীয় রেল ও মেট্রো চলাচল স্থগিত রাখা হয়েছে।

জনবহুল এই আগ্নেয়গিরির এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নজরদারি জোরদার করেছে সরকার। ১৯৮০-এর দশকের সংকটের পর এটি এই এলাকার অন্যতম শক্তিশালী ভূমিকম্প।

উল্লেখ্য, ইতালি একটি ভূকম্পনপ্রবণ দেশ, যেখানে অতীতেও বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।

সূত্র: রয়টার্স।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ