শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শিশুশ্রম একটি মানবিক, সামাজিক ও নৈতিক সংকট উল্লেখ করে এটি বন্ধে সরকার, সমাজ ও পরিবারের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

শিশুশ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস উপলক্ষে শুক্রবার (১২ জুন) প্রদত্ত এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী বলেন, শিশুর শৈশব, শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিশুশ্রমের কারণে অসংখ্য শিশু তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে বড় অন্তরায়।

নেতৃদ্বয় বলেন, ইসলাম শিশুদের প্রতি দয়া, সুরক্ষা ও যথাযথ পরিচর্যার নির্দেশ দিয়েছে। কোনো শিশুকে শিক্ষা, খেলাধুলা ও স্বাভাবিক বিকাশের সুযোগ থেকে বঞ্চিত করে শ্রমে নিয়োজিত করা মানবিক মূল্যবোধের পরিপন্থী। তাই শিশুশ্রমমুক্ত সমাজ গঠন বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।

তারা বলেন, দারিদ্র্য, অশিক্ষা, সামাজিক বৈষম্য ও সচেতনতার অভাব শিশুশ্রম বৃদ্ধির প্রধান কারণ। এ সমস্যা মোকাবিলায় সরকারের পাশাপাশি সামাজিক, ধর্মীয় ও মানবিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রতিটি শিশুর জন্য নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা ও সুস্থ বিকাশের পরিবেশ নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শিশুদের দক্ষ, শিক্ষিত ও নৈতিক মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য ঝুঁকিপূর্ণ ও শোষণমূলক সব ধরনের শিশুশ্রম বন্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি দরিদ্র পরিবারের জন্য কার্যকর সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ প্রয়োজন।

শেষে তারা শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গঠনে সরকার, নাগরিক সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের প্রতি সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ