বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১ কোটি ৪০ লাখ ইউরো সহায়তার দেবে ‘ইইউ’ সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের শপথ ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত লন্ডনে গাজার সাংবাদিক সাজি হামদানের আবেগঘন সাক্ষ্য সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার তাগিদ সেনাপ্রধানের জগন্নাথে খেলাফত ছাত্র মজলিসের ফ্রি আই কেয়ার ও ভিশন স্ক্রিনিং ক্যাম্প ড. শোয়াইব আহমদের পৃষ্ঠপোষকতায় ৩৯ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ সরকারি নিবন্ধন পেল মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফিরাকে বাতিলার অপতৎপরতা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু সংসদে মাথা নুয়ে ‘প্রবেশ-বাহির’ আইন বাতিল ঘোষণা

সরকারি নিবন্ধন পেল মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মানবসেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন সরকারি নিবন্ধন লাভ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগ ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ, খাদ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন মৌসুমি মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিশেষ করে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে নলকূপ স্থাপন, বিধবা নারী ও অনাথ শিশুদের বিশেষ সহযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় পরিবারের পুনর্বাসন, স্বাবলম্বী ও কর্মসংস্থানমুখী প্রকল্প বাস্তবায়ন, পবিত্র ঈদুল আযহায় কুরবানির মাংস বিতরণ, রমজানে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ এবং জরুরি দুর্যোগ মোকাবিলায় সংগঠনটির ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়েছে।

এছাড়াও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ব্যবসায় সহায়তা, সেলাই মেশিন বিতরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং আয়বর্ধক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করছে মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক তানভীর সিরাজ জানান, সরকারি নিবন্ধন লাভের মাধ্যমে মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত, স্বচ্ছ ও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে। তিনি দেশ-বিদেশের শুভানুধ্যায়ী, দাতা ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশের যেকোনো সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখাই মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

‘মানুষের কল্যাণে, মানবতার সেবায়’—এই অঙ্গীকার নিয়ে সংগঠনটি সারাদেশে মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও স্বাবলম্বী উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ