বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১ কোটি ৪০ লাখ ইউরো সহায়তার দেবে ‘ইইউ’ সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের শপথ ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত লন্ডনে গাজার সাংবাদিক সাজি হামদানের আবেগঘন সাক্ষ্য সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার তাগিদ সেনাপ্রধানের জগন্নাথে খেলাফত ছাত্র মজলিসের ফ্রি আই কেয়ার ও ভিশন স্ক্রিনিং ক্যাম্প ড. শোয়াইব আহমদের পৃষ্ঠপোষকতায় ৩৯ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ সরকারি নিবন্ধন পেল মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফিরাকে বাতিলার অপতৎপরতা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু সংসদে মাথা নুয়ে ‘প্রবেশ-বাহির’ আইন বাতিল ঘোষণা

সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের শপথ ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ, শপথ অনুষ্ঠান ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা আব্দুল ওয়াহ্হাব। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রমজান হুসাইন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করানো হয়। এ সময় তারা সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা, আমানতদারিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ বলেন, “জমিয়তের দায়িত্ব শুধু সাংগঠনিক পদ-পদবির মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দ্বীন, দেশ ও জাতির কল্যাণে কাজ করার একটি মহান আমানত।” তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে ত্যাগ, কুরবানি ও দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও সুসংহত করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ও মাওলানা রফিক আহমদ উলাশনগরী বলেন, বর্তমান সময়ে সমাজে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও আদর্শিক চর্চা জোরদার করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে উলামায়ে কেরাম ও দ্বীনি সংগঠনগুলোর ভূমিকা অপরিসীম। তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, জমিয়তের স্লোগান—‘জমিয়তের প্রোগ্রাম, আল্লাহর জমিনে আল্লাহর নেজাম’—বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। ইসলামী সমাজ প্রতিষ্ঠা, মানবকল্যাণ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ার আন্দোলনে জমিয়তের কর্মীদের অগ্রণী ভূমিকা পালনেরও আহ্বান জানান তারা।

সম্মেলনের শেষ পর্বে সভাপতির সমাপনী বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের জবাবদিহিতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ