শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফেনীর দাগনভূঞা উপজেলায় টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল পুরস্কার পেয়েছে ৯ শিশু-কিশোর। এ ছাড়া সূরা মুখস্থ ও মাসআলা-মাসায়েলবিষয়ক প্রতিযোগিতায় অংশ নেওয়া আরও ৪১ জনকে শিক্ষা উপকরণ ও ইসলামি বই দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে স্থানীয় সংগঠন ‘আলোর মশাল’ এর আয়োজনে এসব পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া। প্রধান বক্তা ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক।

বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হারুন, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সভাপতি নুরুল আফসার, আইআইইউসির প্রভাষক আহমদ শাহ মাসুদ সাইফুল, পূর্ব চন্দ্রপুর উন্নয়ন পরিষদের সভাপতি ফখরুল ইসলাম, আমুভূঞারহাট হাসানিয়া দাখিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল ওহাব।

বেতুয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মনির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল্লাহ আল-মামুন, যুগ্ম সম্পাদক হাফেজ নাসির উদ্দিন, সংস্থার সদস্য ডা. শাহজাহান, সমাজসেবক মনিরুল আজিম। আলোর মশালের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য আবু বক্কর সিদ্দিক রাফি প্রমুখ।

আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের মসজিদমুখী করা, নামাজের গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং ধর্মীয় মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্য নিয়ে এ কর্মসূচি নেওয়া হয়। তিনটি মসজিদের ৪১ জন শিশু-কিশোর এতে অংশ নেয়। তাদের মধ্যে টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ জনকে একটি করে সাইকেল উপহার দেওয়া হয়। অন্য অংশগ্রহণকারীদের স্কুলব্যাগ, শিক্ষাসামগ্রী ও ইসলামি বই দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ফখরুদ্দিন মানিক।

আলোর মশালের আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, ঘোষণার পর থেকে অংশগ্রহণকারী শিশু-কিশোরেরা নিয়মিত মসজিদে জামাতে নামাজ আদায় শুরু করে। পাশাপাশি তাদের প্রাথমিক কয়েকটি সূরা অর্থসহ মুখস্থ করানো হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল দেওয়া হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ