শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের তারাকান্দায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্কার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য জননেতা মুফতি মুহাম্মদুল্লাহ।

বুধবার (২৬ আগস্ট) উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই খালে প্রায় দুই ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম চালান তিনি। এমপিকে পানিতে নামতে দেখে বাংলাদেশ খেলাফত মজলিস ও শ্রমিক মজলিসের নেতাকর্মীসহ এলাকার শতাধিক মানুষও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পানিপ্রবাহ বন্ধ থাকায় কচুরিপানা জমে ৯টি গ্রামের প্রায় দুই হাজার পরিবার জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছে। এতে ফসলি জমি ও বাড়িঘর পানিবন্দী হয়ে পড়ে।

এমপি জানান, খালের শেষ প্রান্তে থাকা ব্যক্তিমালিকানাধীন জমি তিনি নিজে কিনে নেওয়ার উদ্যোগ নেবেন। পাশাপাশি খালটি কাকনী ব্রিজ পর্যন্ত খনন করে পানিপ্রবাহ স্বাভাবিক করার ঘোষণা দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ