রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’ (HCSB) এবার তুরস্ক ও মিশরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ জুলাই থেকে পুরো আগস্ট মাসজুড়ে সংগঠনটির একটি প্রতিনিধি দল এই দুই দেশে মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘তুরস্ক ও মিশরের মাটিতে মানবতার সেবায় থাকছে টিম হাফেজ্জী’—এই স্লোগানকে সামনে রেখে তারা তাদের ত্রাণ কার্যক্রম এগিয়ে নেবে। দাতাদের পাঠানো অনুদান স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

মানবিক এই সফরে নেতৃত্ব দিতে টিম হাফেজ্জীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে রয়েছেন: মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, উপদেষ্টা; আল্লামা মাহফুজুল হক, সভাপতি; অধ্যাপক আমিরুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান; মুফতি রেজাউল কারীম আবরার, উপদেষ্টা;  মুহাম্মদ রাজ, মহাপরিচালক।

সংগঠনটি তাদের ত্রাণ কার্যক্রমকে আরও গতিশীল করতে বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। আগ্রহী ব্যক্তিরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট (www.hcsb.org.bd) অথবা প্রদত্ত কিউআর (QR) কোড স্ক্যান করে অনুদান প্রদান করতে পারবেন।

উল্লেখ্য, হাফেজজী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ একটি সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান (রেজিস্ট্রেশন নং এস১৩৮৭৯/২২), যা দীর্ঘদিন ধরে দেশে ও বিদেশে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB)

www.hcsb.org.bd

জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ