রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐকমত্য, গণতান্ত্রিক সংস্কার, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

শনিবার (৪ জুলাই) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরার অধিবেশনে এ দাবি জানানো হয়। পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার।

সভায় দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে শূরা সদস্যরা বলেন, জাতীয় ঐকমত্য ও রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য বাস্তবায়নে জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন এখন সময়ের দাবি।

বৈঠকে ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের সহযোগীদের পুনরায় সক্রিয় হওয়ার বিভিন্ন প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নেতারা বলেন, অতীতের দুঃশাসন ও দমন-পীড়নের রাজনীতি যাতে আর ফিরে আসতে না পারে, সেজন্য জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মজলিসে শূরা দেশের বিভিন্ন স্থানে ইসলামপন্থী রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে হয়রানি এবং বৈষম্যমূলক আচরণের অভিযোগে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে। একই সঙ্গে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ, ন্যায়সঙ্গত আচরণ এবং সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অসাধু সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিম্ন ও মধ্যআয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নেতারা।

এ ছাড়া দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলে প্রশিক্ষণ ও দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

অধিবেশনে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমির মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী ও ডা. মাওলানা মুহাম্মদ ইলিয়াস, সহকারী অর্থসচিব মাওলানা আনোয়ারুল কবির, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, সহকারী সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল এবং বাণিজ্য সচিব আলহাজ্ব শাকিরুল হক খানসহ কেন্দ্রীয় নেতারা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ