রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

১৪৩৮ থেকে ১৪৪২ হিজরির ফারেগদের নিবন্ধনের আহ্বান হাইআতুল উলয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ ১৪৩৮ থেকে ১৪৪২ হিজরি (২০১৭-২০২১ খ্রি.) পর্যন্ত দাওরায়ে হাদিস পরীক্ষায় উত্তীর্ণ ফারেগদের মূল সনদ ও নম্বরপত্র প্রস্তুতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

সোমবার (২৯ জুন) আল-হাইআর অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আল-হাইআতুল উলয়ার অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ আরবি ও ইংরেজি ভাষায় এবং নম্বরপত্র আরবি, বাংলা ও ইংরেজি—এই তিন ভাষায় প্রস্তুত করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল সনদ ও নম্বরপত্রে পরীক্ষার্থীর নাম, পিতার নাম ও মাতার নাম তিন ভাষায় উল্লেখ থাকবে। এছাড়া জন্মতারিখ এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর অথবা জন্মনিবন্ধন নম্বরও সংযুক্ত করা হবে।

তবে ১৪৩৮ থেকে ১৪৪২ হিজরি পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে পরীক্ষার্থীদের নাম, পিতার নাম ও মাতার নামের আরবি-ইংরেজি তথ্য এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নম্বর সংগ্রহ করা হয়নি। এ কারণে ওই পাঁচ বছরের সব উত্তীর্ণ পরীক্ষার্থীকে নির্ধারিত অনলাইন লিংকে (https://hems-admin.alhaiatululya.org/.../application/MAIN) প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যানের নির্দেশক্রমে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে দ্রুত তথ্য প্রদান করে সনদ প্রস্তুতের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ