সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

চবিতে নারী শিক্ষার্থীদের বিনামূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে পাঁচ দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

চাকসু সূত্রে জানা গেছে, পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রত্যেক নারী শিক্ষার্থী দুটি করে প্রশিক্ষণ সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে মার্শাল আর্টসের মৌলিক কলাকৌশল, বিভিন্ন পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয় কিছু মৌলিক ব্যায়াম শেখানো হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণটি পরিচালনা করবেন একজন প্রশিক্ষক। নারী শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিজেদের নিরাপদ রাখার বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়াই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

এ ছাড়া প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে।

চাকসুর সহ-ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, ‘সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এখানে নারী শিক্ষার্থীরা আত্মরক্ষার বেসিক বিষয়গুলো জানতে পারবে। প্রশিক্ষক হিসেবে একজন থাকবেন এবং প্রত্যেক অংশগ্রহণকারী দুটি সেশনে অংশ নেওয়ার সুযোগ ও সার্টিফিকেট পাবেন।’

তিনি বলেন, ‘নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি প্রয়োজনের সময় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা তৈরিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ