শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও ১টি মালামাল রাখার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে একটি হার্ডওয়্যার দোকান, একটি খাবার হোটেল ও একটি চায়ের দোকান। এ ছাড়া মালামাল রাখার একটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, চায়ের দোকান ও খাবার হোটেলে দুটি গ্যাস সিলিন্ডার থাকায় আগুন ছড়িয়ে পড়ার পর বাজারে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে জাজিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্